মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মসজিদে নামিরায় হজের দিন আরাফার খুতবা প্রদানের ক্ষেত্রে এক ঐতিহাসিক রেকর্ড তৈরি করেছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আব্দুল্লাহ আল-শায়খ। 

তিনি ১৪০২ হিজরিতে (১৯৮২ খ্রিস্টাব্দ) মসজিদে নামিরার ষষ্ঠ খতিব হিসেবে নিয়োগ পান। এরপর ১৪৩৬ হিজরি (২০১৫ খ্রিস্টাব্দ) পর্যন্ত টানা ৩৫ বছর আরাফার ময়দানে হজের খুতবা প্রদান করেন।  এখন পর্যন্ত একজন ইমামের এতো দীর্ঘ সময় হজের খুতবা দেওয়ার এটিই একমাত্র রেকর্ড। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

শায়খ আবদুল আজিজ বিন আব্দুল্লাহ আল-শায়খের হজের খুতবাগুলো তাওহিদ (একত্ববাদ), আল্লাহর নিদর্শনসমূহের মাহাত্ম্য, কোরআন-সুন্নাহর প্রতি অটল থাকার আহ্বান, মতভেদ ও বিভাজন থেকে সতর্কবার্তা এবং মুসলিম ঐক্যের ওপর জোর দেওয়ার জন্য তার খুতবাগুলো বিশেষভাবে পরিচিত।

সময়ের পরিক্রমায় তার খুতবাগুলো আরাফার দিনের খুতবার জন্য এক নির্ভরযোগ্য রেফারেন্সে পরিণত হয়, যা ইসলামী গবেষণা ও ফিকহি আলোচনায় নিয়মিতভাবে উদ্ধৃত হয়।

সূত্র : ইনসাইড দ্য হারামাইন

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ