মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন এবং সভাপতিত্ব করেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, চরিত্র ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন এবং তাঁর পথ অনুসরণের আহ্বান জানান।

উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে গত ৫ সেপ্টেম্বর থেকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয় পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা। এ আয়োজনে অন্তর্ভুক্ত ছিল ১৫ দিনব্যাপী ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, বাংলাদেশ বেতারের সঙ্গে যৌথভাবে আয়োজিত সেমিনার, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা, ক্বিরাত ও হামদ-না’ত মাহফিল, স্বরচিত কবিতা পাঠ, ইসলামি ক্যালিগ্রাফি প্রদর্শনী, সিরাত স্মরণিকা ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশসহ নানা কর্মসূচি।

এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫৪টি ইসলামিক মিশন ও ৮টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগম্ভীরতা ও উৎসবমুখর পরিবেশে এসব অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ