মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

মসজিদুল হারাম ও নববিতে আজ জুমা পড়াবেন যারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মক্কায় মসজিদুল হারামে আজ (শুক্রবার, ২২ আগস্ট) জুমার নামাজের ইমামতি করবেন মুসলিম বিশ্বের প্রখ্যাত আলেম শায়খ সালেহ বিন হুমাইদ। একই দিনে মদিনায় অবস্থিত মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন খ্যাতনামা ক্বারি শায়খ আহমাদ হুদাইফি। মসজিদুল হারাম ও মসজিদে নববিবিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন থেকে এ তথ্য জানা গিয়েছে।

মসজিদুল হারামের আজকের জুমার ইমাম শায়খ হুমাইদ একজন প্রখ্যাত আলেম, বিচারক ও শিক্ষাবিদ হিসেবে পরিচিত। তার খুতবা প্রতি বছর লাখ লাখ হাজি ও কোটি কোটি মুসলমান অনলাইনে সরাসরি দেখে থাকেন। অন্যদিকে, মসজিদে নববির আজকের জুমার ইমাম শায়খ আহমাদ হুদাইফি সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী পরিচিতি।

মসজিদুল হারাম ও মসজিদে নববি মুসলিম বিশ্বের অন্যতম সম্মানিত ও পবিত্র স্থান। এই দুই মসজিদে নামাজ পড়ার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মসজিদে হারামে এক নামাজ এক লাখ নামাজের সমান, আমার মসজিদে (মসজিদে নববি) এক নামাজ এক হাজার নামাজের সমান এবং বাইতুল মাকদাসে এক নামাজ ৫০০ নামাজের সমান।’ (মাজমাউয যাওয়াইদ : ৪/১১)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ