মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৪৫ বছর চার্চের পাদ্রি থাকার পর মুসলমান হলেন গুল্ড ডেভিড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অস্ট্রেলিয়ায় দীর্ঘ ৪৫ বছর চার্চের পাদ্রি হিসেবে দায়িত্ব পালন করার পর ইসলাম গ্রহণ করেছেন গুল্ড ডেভিড। ইসলাম গ্রহণের পর তিনি নতুন নাম নিয়েছেন আব্দুর রহমান।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে তিনি নিজের ইসলাম গ্রহণের অভিজ্ঞতা শেয়ার করেন। জানান, ভগ্নিপতির শেষকৃত্যে যোগ দিতে তিনি পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহরে যান। সেখানে কৌতূহলবশত একটি মসজিদে প্রবেশ করলে ইমাম তাকে একটি কুরআন উপহার দেন।

কুরআন অধ্যয়ন ও ইসলাম নিয়ে গবেষণা শুরু করার পর তিনি নিজের বিশ্বাস নিয়ে দ্বিধায় পড়েন এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন যেন সত্যের পথ দেখান। অবশেষে তিনি উপলব্ধি করেন, জ্ঞানতাত্ত্বিক ও আধ্যাত্মিক প্রতিটি দিক থেকেই কুরআন নিশ্চিতভাবে আল্লাহর বাণী।