শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

ধুপখোলা মাঠে সিরাতুন্নবী মহাসম্মেলন আগামী ২৯ আগস্ট 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২৯ আগস্ট, শুক্রবার রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী সিরাতুন্নবী মহাসম্মেলন। সকাল ৮টায় শুরু হওয়া এই ঐতিহাসিক সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনের সভাপতিত্ব করবেন জাতীয় সিরাত কমিটি বাংলাদেশ-এর সভাপতি মুফতি মুহাম্মদ ইমাদুদ্দীন, এবং সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের মহাসচিব মুফতি মুজিবুর রহমান।

সিরাতুন্নবী মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন— আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী রহ.-এর পৌত্র ও আজাদ কাশ্মীরের মন্ত্রী আল্লামা সায়্যিদ মাযহার সাঈদ শাহ, ইসলামী রূহানী মিশন পাকিস্তান-এর প্রতিষ্ঠাতা আল্লামা ড. মুহাম্মদ মাকসুদ এলাহী নকশবন্দী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।

জাতীয় সিরাত কমিটি বাংলাদেশ-এর সহ-সভাপতি মুফতি আমিমুল ইহসান অনুষ্ঠিতব্য মহাসম্মেলন সম্পর্কে বলেন, “মানুষের মধ্যে নবীজির ভালোবাসা ও সমাজে তাঁর আদর্শ প্রতিষ্ঠা করতে প্রতিবছর আমরা সিরাতুন্নবী মহাসম্মেলন আয়োজন করি। এই সম্মেলন নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর আবেগ কাজ করে।”

তিনি দেশবাসীকে সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “নবীজির আদর্শের মধ্যেই মানুষের মুক্তি নিহিত। তাই সম্মেলনকে সফল করা আমাদের সকলের দায়িত্ব।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ