শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

খাবার সামনে এলে যে দোয়া পড়বেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জীবনের প্রতিটি বিষয়ের মতো খাবার গ্রহণের ক্ষেত্রেও প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর নির্দেশনা ও সুন্নত রয়েছে। তিনি কীভাবে খাবার খেতেন এবং খাবারের আগে-পরে কী দোয়া করতেন— তা হাদিসগ্রন্থগুলোতে বর্ণিত হয়েছে।

খাবার সামনে এলে নবীজি (সা.) একটি দোয়া পড়ার তাগিদ দিয়েছেন। হজরত আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন— যখন খাবার সামনে আসত, রাসুল (সা.) এই দোয়া পড়তে বলতেন।

(সূত্র: আল-আযকারুন নাবুউয়্যাহ, হাদিস: ৫৫৬)

দোয়া:

‏اللَّهُمَّ بارِكْ لَنا فِيما رَزَقْتَنا، وَقِنا عَذَابَ النَّارِ

উচ্চারণ:

আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, ওয়াকিনা 'আযাবান্নার।

অর্থ:

হে আল্লাহ! আপনি আমাদের যা রিজিক দিয়েছেন, তাতে বরকত দিন এবং আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।

এই দোয়া পাঠের মাধ্যমে আমরা খাবারের বরকত কামনা করি এবং আখিরাতের কঠিন শাস্তি থেকে মুক্তি চেয়ে থাকি। ইসলামী জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ