অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমলওয়ালা, আল্লাহভীরু আলেম হওয়াই কওমি মাদরাসায় পড়ার উদ্দেশ্য। আল্লাহর ভয় অন্তরে না থাকলে অপরাধমুক্ত জীবন-যাপন করা সম্ভব নয়। দুনিয়ার লোভ-লালসা থেকে দূরে থেকে অহংকারমুক্ত জীবন যাপন করতে হবে। যে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাকে অন্যদের চোখে বড় করে দেন এবং যে নিজেকে বড় মনে করে আল্লাহ তাকে অপদস্থ করেন।
শনিবার (১২ জুলাই) বাদ মাগরিব কামরাঙ্গীরচরে জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদরাসা মসজিদে ছাত্রদের উদ্দেশে বয়ানে তিনি এসব কথা বলেন।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, জবানকে সর্বদা সংযত করে চলতে হবে। অনর্থ কথাবার্তা থেকে বিরত থেকে আল্লাহর জিকির আজকার ও কুরআন তেলাওয়াত বেশি করে করতে হবে। হাদিস শরিফে আছে, হজরত নবী করিম সা. বলেছেন, যে ব্যক্তি জিহ্বাকে এবং লজ্জাস্থানকে হেফাজতে রাখবে