বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

ভুল করলে ক্ষমা চাওয়ার দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানুষ অজান্তে কিংবা ইচ্ছাকৃতভাবে ভুল করতেই পারে। এমন সময় একজন মুমিনের কর্তব্য হলো মহান আল্লাহর কাছে অনুতপ্ত চিত্তে ক্ষমা চাওয়া এবং দোয়া করা। কোরআন ও হাদিসে এর জন্য অনেক সুন্দর ও হৃদয়গ্রাহী দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। নিচে কিছু গুরুত্বপূর্ণ ক্ষমা প্রার্থনার দোয়া উল্লেখ করা হলো:

আদম (আ.)-এর দোয়া

উচ্চারণ:

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ‌ لَنَا وَتَرْ‌حَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِ‌ينَ

বাংলা উচ্চারণ: রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।

অর্থ:‘হে আমাদের পালনকর্তা! আমরা আমাদের নিজেদের ওপর জুলুম করে ফেলেছি। তুমি যদি আমাদের ক্ষমা না করো ও আমাদের প্রতি দয়া না করো, তবে আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।’

(সূরা আরাফ, আয়াত ২৩)

ভুল ও অজ্ঞতার জন্য ক্ষমা চাওয়ার দোয়া:

رَبِّ اغْفِرْ‌ لِي خَطَايَايَ وَجَهْلِي

উচ্চারণ:

রাব্বিগফিরলি খাতায়ায়া ওয়া জাহলি।

অর্থ:

‘হে প্রভু! আমাকে ক্ষমা করুন, আমার ভুল ও অজ্ঞতাগুলোকেও ক্ষমা করুন।’

(বুখারি, মুসলিম, মুসনাদে আহমাদ)

গোপন ও প্রকাশ্য গোনাহ থেকে মুক্তির দোয়া:

رَبِّ اغْفِرْ‌ لِي مَا أَسْرَرْ‌تُ وَمَا أَعْلَنْت

উচ্চারণ: রাব্বিগফিরলি মা আসরারতু ওয়া মা আলানতু।

অর্থ: হে প্রভু! আমি গোপনে ও প্রকাশ্যে যা করেছি, আপনি তা ক্ষমা করে দিন।’

(মুসনাদে আহমাদ)

আত্ম-অত্যাচারের পর মাফ চাওয়ার দোয়া:

سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ‌ لِي، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ: সুবহানাকা ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ্জুনুবা ইল্লা আনতা।

অর্থ:‘হে আল্লাহ! তুমি পবিত্র, আমি নিজের ওপর জুলুম করেছি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। নিশ্চয়ই তুমি ছাড়া আর কেউ গোনাহ মাফ করতে পারে না।’

(তিরমিজি)

তাওবা কবুলের দোয়া:

اللَّهُمَّ اغْفِرْ‌ لِي وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُورُ

উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি ওয়া তুব আলাইয়্য, ইন্নাকা আনতা তাওয়্বাবুল গাফুর।

অর্থ:‘হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি পরম তাওবা গ্রহণকারী, অতিশয় ক্ষমাশীল।’

(মুসনাদে আহমাদ, আদাবুল মুফরাদ)

ক্ষমা চাওয়ার গুরুত্ব

নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্বয়ং নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার করতেন। যখন তাঁকে জিজ্ঞাসা করা হতো কেন তিনি এতবার তাওবা করেন, তখন তিনি বলতেন:

أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا

"আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হবো না?"

(সহিহ বুখারি)

ক্ষমা প্রার্থনা একজন মুমিনের নিত্যদিনের ইবাদতের অংশ হওয়া উচিত। গোনাহ হোক বড় বা ছোট—তাওবার দরজা কখনো বন্ধ হয় না। তাই ভুল করে ফেললে, কিংবা গোনাহ হয়ে গেলে, উপরে বর্ণিত এসব দোয়াগুলোর মাধ্যমে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ