বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

মা-বাবার জন্য যেভাবে দোয়া করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে মা-বাবার জন্য দোয়ার কথা উল্লেখ করা হয়েছে। এসব দোয়া সন্তানের কৃতজ্ঞতা, দায়িত্ববোধ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উত্তম মাধ্যম। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া তুলে ধরা হলো:

 ১. সুরা বনি ইসরাঈল, আয়াত: ২৪

আরবি:

رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

উচ্চারণ:

রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগিরা।

অর্থ:

হে আমার প্রতিপালক! তাদের উভয়ের প্রতি অনুগ্রহ করুন, যেমন তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।

 ২. সুরা ইবরাহিম, আয়াত: ৪১

আরবি:

رَبَّنَا ٱغْفِرْ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ

উচ্চারণ:

রাব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়্যা, ওয়ালিল মু’মিনীনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।

অর্থ:

হে আমাদের রব! আমাকে, আমার পিতা-মাতাকে এবং সকল মুমিনকে হিসাবের দিনে ক্ষমা করুন।

 ৩. সুরা নূহ, আয়াত: ২৮

আরবি:

رَّبِّ ٱغْفِرْ لِي وَلِوَٰلِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنٗا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ

উচ্চারণ:

রাব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়্যা, ওয়া লিমান দাখালা বাইতিয়া মু’মিনা, ওয়ালিল মু’মিনীনা ওয়াল মু’মিনাত।

অর্থ:

হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে ঈমানদার হয়ে আমার ঘরে প্রবেশ করে তাকে এবং সব মুমিন পুরুষ ও নারীকে ক্ষমা করুন।

৪. সুরা আহকাফ, আয়াত: ১৫

আরবি:

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَٰلِحٗا تَرْضَىٰهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِيٓۖ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ ٱلْمُسْلِمِينَ

উচ্চারণ:

রাব্বি আওজিঊনি আন আশকুরা নি'আমাতাকাল্লাতি আন'আমতা আলাইয়্য্যা ওয়া আলা ওয়ালিদাইয়্যা, ওয়া আ'মালা সালিহান তার্দ্বাহু, ওয়া আসলিহলি ফি যুররিয়্যাতি, ইন্নি তুবতু ইলাইকা, ওয়া ইন্নি মিনাল মুসলিমীন।

অর্থ:

হে আমার রব! আপনি আমাকে সামর্থ্য দিন, যাতে আমি আপনার সেই নিয়ামতের শোকর আদায় করতে পারি, যা আপনি আমাকে ও আমার পিতা-মাতাকে দিয়েছেন এবং আমি যাতে সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন। আমার সন্তানদের মধ্যেও আপনি সৎকর্মপরায়ণতা সৃষ্টি করুন। নিশ্চয়ই আমি আপনার কাছে তাওবা করেছি এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ