শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ করা হবে মক্কার পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত জুমার খুতবা। শুক্রবার (৪ জুলাই) সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সি এই উদ্যোগের ঘোষণা দেয়।

ওইদিন খুতবা প্রদান এবং জুমার নামাজের ইমামতি করবেন ধর্মবিষয়ক প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুর রহমান আস-সুদাইস। খবর সৌদি গ্যাজেটের।

প্রেসিডেন্সির জনসংযোগ বিভাগের সাধারণ তত্ত্বাবধায়ক ফাহিম আল-হামিদ জানান, বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে খুতবার বার্তা স্পষ্টভাবে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, "বিভিন্ন ভাষায় খুতবার তাৎপর্য অনুবাদ করার মাধ্যমে বিশ্ব মুসলিম সমাজের মধ্যে আন্তঃসংযোগ তৈরি হবে। পাশাপাশি সভ্যতা, সংস্কৃতি ও পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে নতুন এক সেতুবন্ধন গড়ে উঠবে।"

এই লাইভ অনুবাদের ফলে বিশ্বের যেকোনো প্রান্তে বসে মুসলমানরা নিজ নিজ ভাষায় মসজিদুল হারামের জুমার খুতবা শুনতে পারবেন। ধর্মীয় সম্প্রচারের ইতিহাসে এটি এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ