মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পবিত্র আশুরা উপলক্ষে বেতুয়া হুজুরের বাড়িতে ইসলাহি মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া হুজুরের বাড়িতে পবিত্র আশুরা উপলক্ষে ২ দিন ব্যাপী ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী ৪ জুলাই, ২০২৫ শুক্রবার বাদ মাগরিব পুরুষদের জন্য ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মসজিদের খতিব প্রবীণ আলেমে দীন মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান পীর সাহেব গুরুত্বপূর্ণ নসিহত উপস্থাপন করবেন।

আগামী ৫ জুলাই, ২০২৫ শনিবার দুপুর ২.৩০ মিনিটে মহিলা তালিমী মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে পবিত্র আশুরার তাৎপর্যের পাশাপাশি কুরআন-হাদিসের আলোকে দ্বীনি দাওয়াত, আত্মশুদ্ধি ও ইসলামি আদর্শ নিয়ে আলোচনা তুলে ধরা হবে। বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী জানান, বিশেষভাবে তরুণ এবং নারী সমাজকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করতেই  নারী-পুরুষের জন্য পৃথক ২টি মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি এলাকার সকল নারী-পুরুষকে তাদের জন্য নির্ধারিত মাহফিলে উপস্থিত হওয়ার আহবান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ