মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রথম ফিরতি ফ্লাইটে চট্টগ্রামে ফিরলেন ৪১৩ হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা থেকে হজের ফিরতি ফ্লাইট সপ্তাহখানেক আগে শুরু হলেও চট্টগ্রাম থেকে ফ্লাইট শুরু হলো আজ মঙ্গলবার (১৭ জুন)। এদিন সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪১৩ জন হাজি অবতরণ করেন। 

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর হাজিদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) কর্মকর্তারা, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক, স্টেশন ম্যানেজারসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৩ মে চলতি বছর সৌদি আরবের উদ্দেশে চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু হয়। চট্টগ্রাম থেকে এ বছর মোট ৫ হাজার ১৮৮ হাজি হজ পালনের জন্য সৌদি আরবে যান। গত বছর গিয়েছিলেন ৮ হাজার। ২০২৩ সালে চট্টগ্রাম থেকে ১০ হাজার ও ২০২২ সালে ১২ হাজার হজ পালন করতে যান।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, চট্টগ্রাম থেকে এ বছর ৫ হাজার ১৮৮ হাজি হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। এদের মধ্যে ৪১৩ জনকে নিয়ে মঙ্গলবার সকাল ১০টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি-১৩৬) বিমানবন্দরে অবতরণ করে। ধাপে ধাপে চট্টগ্রাম থেকে পবিত্র হজ পালন করতে যাওয়া অন্য হাজিরাও দেশে ফিরবেন। ফিরতি ফ্লাইটগুলো জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ