রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী দিল্লিতে চিকিৎসা শেষে দেওবন্দে নিজ বাসভবনে ফিরেছেন।

শনিবার (১৪ নভেম্বর) দিল্লির হাসপাতালে চিকিৎসা শেষে তিনি দেওবন্দে পৌঁছান। সেখানে জামাতের সঙ্গে মাগরিবের নামাজও আদায় করেছেন তিনি।

তবে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগের তথ্য সামনে এসেছে। তাঁর ফুসফুসে পানি জমেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী সোমবার থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর ফুসফুসের চিকিৎসা শুরু হওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক বার্তায় তাঁর সুস্থতার খবর জানিয়ে অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। এতে বলা হয়, হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তিনি দেওবন্দে ফিরেছেন এবং বর্তমানে নিজ বাসভবনে অবস্থান করছেন।

এদিকে মাওলানা আরশাদ মাদানীর সাহেবজাদা সাইয়েদ আজহার মাদানী বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। সফরসূচি অনুযায়ী তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তবে মাওলানা আরশাদ মাদানীর ছোট ভাই ও জমিয়তে উলামায়ে হিন্দের আরেক শীর্ষ নেতা মাওলানা সাইয়েদ আসজাদ মাদানী বাংলাদেশ সফর সংক্ষিপ্ত করে শনিবার দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী উপমহাদেশের অন্যতম প্রবীণ আলেম ও ইসলামি ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি দারুল উলুম দেওবন্দের শিক্ষা ও নেতৃত্বের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের আলেম, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর সুস্থতা কামনা করে দোয়া করছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ