শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে ‘দ্য মুসলিম ৫০০’। ২০২৭ সালের এই তালিকায় যৌথভাবে শীর্ষস্থান দখল করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড অব বাজ। রাজনীতি, ধর্ম, সমাজ, অর্থনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা মুসলিম ব্যক্তিত্বদের নিয়ে প্রতিবছর এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, বিশ্ববিখ্যাত মুসলিম স্কলার মুফতি তাকী উসমানী, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী,  ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো, ফিলিস্তিনের চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়া রয়েছেন।

‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক এই তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের ধর্মীয় নেতৃত্ব, রাজনৈতিক অবস্থান, সামাজিক অবদান এবং আন্তর্জাতিক প্রভাব বিবেচনায় নেওয়া হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ