রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ মাওলানা সাইয়েদ আরশাদ মাদানীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশ সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে গেছেন তাঁর ছোট ভাই, উপমহাদেশের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব আওলাদে রাসূল আল্লামা সাইয়েদ আসজাদ মাদানী।

রোববার (১৫ নভেম্বর) সকালে যশোর সীমান্ত দিয়ে ভারতের উদ্দেশে রওনা হন তিনি। বাংলাদেশ সফররত অবস্থায় বড় ভাইয়ের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে সফরসূচি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেন আল্লামা আসজাদ মাদানী।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন সফরের জিম্মাদার ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

বাংলাদেশ ত্যাগের আগে আল্লামা আসজাদ মাদানী দেশের জনগণ, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, উলামায়ে কেরাম এবং সফরসংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আন্তরিক আতিথেয়তার কথা স্মরণ করে তিনি মুগ্ধতা প্রকাশ করেন। একই সঙ্গে অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সফরসূচি অসমাপ্ত রেখে ফিরে যেতে হওয়ায় সফরের জিম্মাদার ও আয়োজকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

বিদায়বেলায় তিনি আলেম-ওলামা ও সর্বস্তরের মুসলমানের প্রতি আমিরুল হিন্দ মাওলানা সাইয়েদ আরশাদ মাদানীর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনায় বিশেষ দোয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা নাসরুল্লাহ যশোর, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা শামসুল আরেফিন খান সাদী, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, মাওলানা মিনহাজসহ সফরসংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর প্রায় দুই সপ্তাহের দ্বীনি সফরে বাংলাদেশে আসেন আল্লামা সাইয়েদ আসজাদ মাদানী। তাঁর আগমনকে কেন্দ্র করে দেশের উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। সফরকালে দেশের বিভিন্ন স্থানে একাধিক দ্বীনি মাহফিলে তাঁর অংশ নেওয়ার কথা ছিল। তবে বড় ভাইয়ের অসুস্থতার কারণে নির্ধারিত কর্মসূচি অসমাপ্ত রেখেই তাঁকে ভারতে ফিরে যেতে হলো।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ