রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ট্রাকের ধাক্কায় আব্দুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রশিদ উপজেলার বনপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃধাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা থেকে আসা এক ট্রাক বনপাড়া-পাবনা মহাসড়কের উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে আব্দুর রশিদ নামে এক বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত মাসের ২০ তারিখে একই স্থানে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনার এক মাস না পেরোতেই আবারও প্রাণহানির ঘটনা ঘটল। এতে বনপাড়া-পাবনা মহাসড়কের ওই অংশে সড়ক নিরাপত্তা, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ