মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের

ইরানে হামলা করা নিয়ে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে—এমন শঙ্কা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার (১৭ জুন) হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে জানতে চাওয়া হয়, ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না।

এ বিষয়ে ট্রাম্প বলেন, “আমি এটি বলতে পারব না… আপনি ভাববেন না আমি এ প্রশ্নের উত্তর দেব।”

তিনি আরও বলেন, “আপনি জানেন না আমি হামলা করব কি না। আপনি জানেন না। আমি হামলা করতে পারি, আবার নাও করতে পারি। আমি বোঝাচ্ছি, কেউ জানে না আমি কি করতে যাচ্ছি।”

ট্রাম্প বলেন, “আমি আপনাকে বলতে পারি—ইরান অনেক সমস্যায় রয়েছে এবং তারা আলোচনা করতে চায়। আমি তাদের বলেছি, তাহলে কেন আগে আলোচনা করেননি? আমি বলেছি, কেন দুই সপ্তাহ আগে আলোচনা শুরু করেননি? আগে আলোচনা করলে হয়তো আপনাদের দেশটা এখনও থাকত।”

সূত্র: আলজাজিরা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ