শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

উমর খালিদকে মামদানির চিঠি, চরম অসন্তোষ ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি কারাবন্দি ভারতীয় অ্যাক্টিভিস্ট উমর খালিদকে একটি চিঠি লেখায় চরম অসন্তোষ প্রকাশ করেছে ভারত সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে, একটি গণতান্ত্রিক দেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রতি জনপ্রতিনিধিদের সম্মান দেখানো উচিত।

ভারতীয় বংশোদ্ভূত নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি গত মাসে যুক্তরাষ্ট্রে উমর খালিদের মা-বাবার সঙ্গে সাক্ষাতের সময় একটি হাতে লেখা নোট তুলে দেন। সেই নোটটি পরে তারা কারাগারে থাকা উমর খালিদের কাছে পৌঁছে দেন। ওই নোটে মামদানি উমর খালিদের প্রতি নিজের সংহতি প্রকাশ করেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা আশা করি, অন্য গণতান্ত্রিক দেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রতি জনপ্রতিনিধিরা সম্মান প্রদর্শন করবেন।

জয়সওয়াল বলেন, ব্যক্তিগত পক্ষপাতমূলক মতামত প্রকাশ করা দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের জন্য শোভন নয়। এ ধরনের মন্তব্যের পরিবর্তে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের দিকেই মনোযোগ দেওয়া উচিত।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে দিল্লি পুলিশ উমর খালিদকে গ্রেফতার করে। এরপর থেকেই তিনি জামিন পাননি।

উমর খালিদের বিরুদ্ধে ভারতের কঠোর সন্ত্রাসবিরোধী আইন- অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ’র আওতায় মামলা করা হয়। মামলাটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে সংঘটিত সহিংসতার সঙ্গে সম্পর্কিত। ওই সময় নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) পক্ষে ও বিপক্ষে থাকা গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ হয়।

এই প্রেক্ষাপটে নিউইয়র্কের মেয়রের পক্ষ থেকে উমর খালিদের প্রতি সংহতি প্রকাশের ঘটনাটি নিয়ে ভারতের পক্ষ থেকে প্রকাশ্যে অসন্তোষ জানানো হলো।

সূত্র: দ্য হিন্দু

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ