আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র একমাস বাকি। গণতান্ত্রিক পদ্ধতির এ নির্বাচনে যে রাজনৈতিক দল বিজয়ী হবে তাদের হাতে ক্ষমতা তুলে দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
নির্বাচনের পর তিনি কি করবেন, দেশেই থাকবেন নাকি বিদেশে পাড়ি জমাবেন—জনমনে এমন নানান প্রশ্ন রয়েছে। তবে ড. ইউনূস জানিয়েছেন, নির্বাচনের পর তিনি তিনটি কাজে জড়িত হবেন। কাজগুলো হলো—ডিজিটাল স্বাস্থ্যসেবার উন্নয়ন, তরুণ উদ্যোক্তা তৈরি এবং চলমান থ্রি জিরো অব্যাহত রাখা।
রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিনী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে তিনি তার এমন পরিকল্পনার কথা জানান। আকিয়ে আবে তার কাছে নà