বেফাঁস ও বিতর্কিত মন্তব্য করে একের পর এক জামায়াতে ইসলামীর প্রার্থীরা সমালোচিত হচ্ছেন। এবার ‘যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই’ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মো. মিজানুর রহমান।
সম্প্রতি উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর, কাশিনাথপুর আব্দুল মজিদ হাফিজিয়া ও দাখিল মাদরাসার উন্নয়নকল্পে আয়োজিত মসজিদের ইসলামী জালসায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
শনিবার (১০ জানুয়ারি) তার এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভাইরাল ওই ভিডিওতে জামায়াত নেতা মিজানুর রহমানকে বলতে শোনা যায়, ‘যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই।
আমি অনুরোধ করতে চাই, যারা হাত তোলেন নাই, আমি বলবো আজকে যদি কোরআনের মাহফিল শোনেন, কোরআনের কথা হবে।কোরআন আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সবাই দাঁড়িপাল্à¦