রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত

রাজধানীর কাকরাইলে চলন্ত মাইক্রোবাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর কাকরাইলে একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. জীবন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কাকরাইলে গাড়িতে আগুনের খবর পেয়ে সন্ধ্যা ৭টা ২ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ৭টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে মাইক্রোবাসের চালক রাজু ইসলাম বলেন, কাকরাইল মোড় পার হওয়ার পরে গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়। পরে আমি গাড়ি থেকে সবাইকে বের করি এবং নিজে বের হই। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে শুরু করে।

তিনি বলেন, ইলেকট্রিক শক বা গ্যাস লিকেজ হয়ে আগুন লাগতে পারে। মালিককে জানিয়েছি, তিনি ঘটনাস্থলে আসছেন। মালিকের চার বোনকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরের বাসায় যাচ্ছিলাম। মাইক্রোবাসটির বয়স এক বছরও হয়নি বলে জানান তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ