বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

টেকনাফে গুলিবিদ্ধ আফরানকে চমেকে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ শিক্ষার্থী তানজিনা আফরানকে (১১) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে গুলিবিদ্ধ শিশুটি অ্যাম্বুলেন্সে চমেক হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক আইসিইউতে নেন। বর্তমানে শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তার চাচা মো. শওকত হোসেন।

তিনি বলেন, রোববার সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছা ব্রিজ এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় তানজিনা আফরান। সে হোযাইক্যং লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। তার অবস্থা অত্যন্ত খারাপ। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

চারদিন ধরে টেকনাফের হোয়াইক্যংয়ের ওপারে রাখাইন সীমান্তে ব্যাপক হারে গোলাগুলি ও বোমা বিস্ফোরণ হচ্ছে। সেখান থেকে ছোড়া গুলিতে তানজিনা আফরান নামে ওই শিশুর মাথায় গুলি লাগে। শিশুটি টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের মেয়ে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ