মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের

ইরান-ইসরায়েল যুদ্ধে সরাসরি যুক্ত না হতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সরাসরি ইসরায়েলকে সামরিক সহায়তা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্কতা দিয়েছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়েবকোভ বুধবার (১৮ জুন) বলেছেন, ইসরায়েলকে যদি যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক সহায়তা দেয়, তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পূর্ণ অস্থিতিশীল হয়ে পড়তে পারে।

এছাড়া, রুশ পররাষ্ট্র গোয়েন্দা সার্ভিসের প্রধান সের্গেই নারস্কিন আলাদা করে মন্তব্য করেছেন যে, ইরান-ইসরায়েল যুদ্ধ বর্তমানে এক সংকটপূর্ণ পরিস্থিতিতে রয়েছে।

এর আগে একটি মার্কিন সূত্র জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে একাধিক বিকল্প বিবেচনা করছেন। এর মধ্যে রয়েছে, দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানোর বিষয়টি। এসব পরিস্থিতির মধ্যে রাশিয়ার এই সতর্কবার্তা আসে।

এছাড়া, ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ভবিষ্যতে হত্যার হুমকি দেন। তিনি বলেন, “আমরা জানি আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন, কিন্তু আমরা তাকে হত্যা করব না। অন্তত এ মুহূর্তে।”

সূত্র: রয়টার্স

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ