ইরানে চালানো সাম্প্রতিক হামলায় দেশটির ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের দাবি অনুযায়ী, এটি ইরানের মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারের প্রায় এক-তৃতীয়াংশ।
সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আইডিএফ-এর শীর্ষ কর্মকর্তা এফি ডেফরিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুধুমাত্র রবিবার রাতেই ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ২০টির বেশি লঞ্চার গুঁড়িয়ে দিয়েছে। এসব লঞ্চার কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে হামলার জন্য প্রস্তুত ছিল বলে জানান তিনি।
ডেফরিন আরও জানান, ইসরায়েলের প্রায় ৫০টি যুদ্ধবিমান একযোগে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের অন্তত ১০০টি সামরিক স্থাপনায় হামলা চালায়। à¦