মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ছুঁইছুঁই

ফিলিস্তিনের নাকবা দিবসেও ইসরায়েলের হামলা, নিহত ১১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৫ মে ছিল ফিলিস্তিনিদের ঐতিহাসিক নাকবা বা মহাবিপর্যয় দিবস। ৭৭ বছর আগে ফিলিস্তিনেদের ওপর নেমে আসা মহাবিপর্যয়ের দিন এটা। পরিবার ও ঘর-বাড়ি হারানোর সেই দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। নাকবা দিবসের ৭৭তম বর্ষপূর্তিরতে গতকাল (১৫মে বৃহস্পতিবার) ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে জোরদার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ১১৫ জন। 

স্থানীয় কর্মকর্তারা জানান, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় গতকাল ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ৬১ জন। উত্তরাঞ্চলের জাবালিয়ায় আল–তাওবাহ চিকিৎসাকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরও অন্তত ১৫ জনের। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি বাহিনীর হামলার জেরে গাজাজুড়ে অন্তত তিনটি হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যাওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এগুলো হলো—জাবালিয়ার আল–আওদা হাসপাতাল, খান ইউনিসের ইন্দোনেশিয়ান হাসপাতাল এবং ইউরোপীয়ান হাসপাতাল।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের মাটিতে হামলা চালায়। এতে আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল।  সূত্র: আল-জাজিরা

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ