বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানজুড়ে সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতার পর দেশটির পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার তেহরানে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে আরাগচি জানান, গত সপ্তাহান্তে বিক্ষোভ ঘিরে সহিংসতা কিছুটা বেড়েছিল, তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তিনি অভিযোগ করেন, চলমান বিক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংস ও রক্তক্ষয়ী রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হস্তক্ষেপের সুযোগ বা অজুহাত পান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও কূটনৈতিক সমাধানের পথ এখনো খো