শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’

আস-সুন্নাহর ব্যবস্থাপনায় উন্মুক্ত মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বাড্ডার সাতারকুলের স্বদেশ প্রপার্টিজে আস সুন্নাহ’র মসজিদ কমপ্লেক্স সংলগ্ন মাদরাসাতুস সুন্নাহর খোলা মাঠে চতুর্থবারের মতো ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতের ইমামতি করেন শায়খ আহমাদুল্লাহ।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয় এই জামাত। এতে অংশগ্রহণ করেছেন দশ হাজারেরও অধিক মানুষ। 

এই ঈদ জামাতে ছিল বিভিন্ন ধরনের বিশেষ ব্যবস্থা। খেজুর, পায়েস ও কফি দিয়ে আপ্যায়ন করা হয় মুসল্লিদের। ঈদগাহকে শিশুবান্ধব করার জন্য শিশুদের জন্য বিনামূল্যে বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা ছিল। প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ছিল মেডিক্যাল ক্যাম্প। এ ছাড়া আফতাবনগর গেট থেকে সীমিত পরিসরে পরিবহন ব্যবস্থাও ছিল।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শায়েখ আহমাদুল্লাহ। এ সময় তিনি বলেন, মুলত উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়া সুন্নাহ। আর মাঠে আদায় করলে ঈদের আনন্দটা পূর্ণতা পায়। আস সুন্নাহ ফাউন্ডেশনের ঈদের আনন্দকে শিশুবান্ধব করার জন্য প্রয়াস চালিয়েছি। ট্রেন, জাম্পিংসহ বিভিন্ন রাইডের ব্যবস্থা করেছি।

এছাড়া নারীদের জন্য ছিল শরয়ী পর্দার পূর্ণ ব্যবস্থার সঙ্গে নামাজের ব্যবস্থা এবং বিনামূল্যে মেহেদি উৎসব।

নামাজ শেষে শায়খ আহমাদুল্লাহ বিশ্বের যুদ্ধ পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বলেন, আমরা যেকোনো পরিস্থিতিতে মজলুমের জুলুমের অবসান কামনা করি।

সেইসাথে তিনি জ্বালানী সংকটসহ বিভিন্ন বিষয়ে দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান এবং দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে আবাদ ও চাষাবাদ করার আহ্বান জানান।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ