শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) জেলার গাবতলী দাড়াইলে জিয়া অরফানেজ ট্রাস্ট ময়দানে এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল হয়েছে। 

বগুড়া জেলা বিএনপি নেতা ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মো. সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায়, আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্বারী জহিরুল ইসলাম প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।

জামিল মাদরাসার সহকারী পরিচালক মুফতি আতাউল্লাহ নিজামী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু প্রধান সমন্বয়ক ছিলেন। 

আয়োজক সাবেক মেয়র সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে মুফতি মুহাম্মাদুল্লাহ প্রতিক, বিএনপি নেতা তরিকুল ইসলাম, আব্দুল গফুর, আবু হাসনাত শাহীন, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, নাছির উদ্দিন বুলবুল, খোরশেদ আলম জুয়েল, হামিদুল হক শিলু, মোস্তফা কামাল কনক, সফিকুল ইসলাম, সেলিম, আব্দুল গনি, আনিছার রহমান পাশা, সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার ৭০০ জন শিক্ষার্থী প্রাথমিক পর্বে অংশ নেন। 
এর মধ্যে গ্র্যান্ড ফিনালের জন্য ২০০ জন ইয়েস কার্ড পান, পাঁচটি গ্রুপে ১৫ জনসহ ৭৫ জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। 

এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অনুষ্ঠানে এসে রেজিস্ট্রেশন করেন। 

অনুষ্ঠানের আয়োজক সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বারের মতো এ আয়োজন। কোরআনের আলো ছড়িয়ে দিতে প্রত্যন্ত অঞ্চলের মাদরাসা শিক্ষার্থীদের আরো অনুপ্রাণিত করতে আগামীতে প্রতিযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। শেষে পৌর বিএনপির উদ্যোগে ৮ হাজার মানুষের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ