শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’

খুলনায় শীতার্তদের মাঝে জাতীয় ইমাম পরিষদের কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ নাসির উদ্দিন, খুলনা: ইসলামের মানবিক শিক্ষাকে সামনে রেখে "জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ" দীর্ঘদিন ধরে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সুবিধাবঞ্চিত মানুষকে শীতবস্ত্র সহায়তা প্রদান করা ইমামদের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে বুধবার (৩১ ডিসেম্বর)  দাওয়াতী ও মানবিক সংগঠন "জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ" খুলনা মহানগর শাখার উদ্যোগে খুলনার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন 'জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশে'র কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ খুলনা শাখার সভাপতি মুফতী জাকির হুসাইন ও সেক্রেটারী মুফতী রকিব উদ্দিন, খুলনা বাগমারা জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী মানযুর আহমাদ, দারোগারভিটা বাইতুন নাজাত জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী রবিউল ইসলাম রাফে, রাজাপুর শাহী জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী জুনাইদ আহমাদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা দারুল মাকাম জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী শফিকুল ইসলাম, শেখপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী মুঈনুল ইসলাম, হরিণটানা মারকাযী জামে মসজিদের খতীব মুফতী হুমায়ূন কবীর, বাগমারা মসজিদে কুবার ইমাম ও খতীব মুফতী আবদুল্লাহ মুখতার, হাফেজ জাফর আহমাদ, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং বিভিন্ন থানার প্রতিনিধি, ইমাম, খতীব ও দায়িত্বশীলগণ।

স্থানীয় জনগণ জাতীয় ইমাম পরিষদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ