শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’

‘বেকারত্বকে ভয় পেলে চলবে না, উদ্যোক্তা হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদকসেবীদের ভালোবাসা দিয়ে সুপথে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের প্রিন্সিপাল ও সাংবাদিক হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেছেন, বেকারত্বকে ভয় পেলে চলবে না। নিজেদের উদ্যোক্তা হতে হবে। ছোট থেকে শুরু করতে হবে।

তিনি বলেন, শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদ মাদকের বিরুদ্ধে কাজ করছে। বেকারত্ব দূরীকরণে কাজ করছে। শায়েস্তাগঞ্জবাসী এ সংগঠন নিয়ে গর্ব করতে পারে।

রোববার (৭ ডিসেম্বর) রাতে রেলওয়ে পার্কিং ময়দানে শায়েস্তাগঞ্জ কওমী উলামা পরিষদের উদ্যোগে ‘মাদক ও বেকারত্ব দূরীকরণে ইসলামের দিকনির্দেশনা’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজাল আলী রুস্তম বলেন, বেকারত্ব দূর করার দায়িত্ব সরকারের। আমরা ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে পারিনি বলে তা সম্ভব হচ্ছে না। তাই আমাদের ব্যক্তি উদ্যোগে বেকারত্ব দূরীকরণে উদযোগ গ্রহণ করতে হবে।

হাফিজ মাওলানা জিয়াউল হক চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা তাজুল ইসলাম মোতালিব ও মাওলানা কবি আলী হুসাইন ইমনের পরিচালনায় আরো বক্তব্য দেন, মুফতি রফিক বিন বদরুল হুদা, আব্দুল আজিজ, ফজলু মিয়া ফজল, হাফিজ নূরুল আমীন, মাওলানা নিজামুদ্দিন মিসবাহ, অধ্যাপক ফিরুজুল ইসলাম, মাওলানা মাহবুব মোস্তফা, মাওলানা লুৎফুর রহমান আবিদ, মাওলানা মাসুক আহমদ, হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা শাহিন আলম, মাওলানা শামসুল ইসলাম, বিলাল মিয়া, আলী ইউনুস, সাইফুর রহমান, তারেকুল ইসলাম প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ