শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

আমুড়া ইউনিয়নে জমিয়তের উদ্যোগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের উদ্যোগে এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলার ৯নং আমুড়া ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) আমুড়ার দারুল আরকাম মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নতে খৎনা করানো হয়। এছাড়া অংশগ্রহণকারী শিশুদের মধ্যে লুঙ্গি, গেঞ্জি ও প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুল মতীন নাদিয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন আমুড়া ইউনিয়ন জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জিল্লুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনে খেজুর গাছ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গাফফার, দপ্তর সম্পাদক মাওলানা হাফিজ নুরুল হক, আমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দীন সালিম, বিশিষ্ট রাজনীতিক নুরুল ইসলাম মুন্না, আমুড়া ইউনিয়ন জমিয়তের সহ-সভাপতি সালেহ আহমদ নিজামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জনগণের সেবায় নিবেদিত একটি ঐতিহ্যবাহী সংগঠন। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

আরেএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ