শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’

কুমিল্লার বাইশগাঁওয়ে অসহায় শেফের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশজুড়ে দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরির মহাপরিকল্পনার অংশ হিসেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ ৩২৯ নম্বর প্রজেক্টের আওতায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাইশগাঁও বাজারে এক অসহায় দরিদ্র শেফের পাশে দাঁড়িয়েছে।

গত শুক্রবার আসরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় “বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট”—একটি নতুন আশার আলো। এটি শুধু একজন শেফের জীবনে নয়, বরং পুরো বাইশগাঁও অঞ্চলে স্বনির্ভরতার অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের সিনিয়র এক্সিকিউটিভ জনাব খোরশেদ আলম সাহেব উপস্থিত থাকার কথা থাকলেও, ব্যক্তিগত কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক, তরুণ আলেম ও উদ্যোক্তা মাওলানা আরিফুল ইসলাম মাহফুজ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থেকে হোটেলটির উদ্বোধন করেন।

মাওলানা আরিফুল ইসলাম মাহফুজ বলেন—“আস-সুন্নাহ ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়, এটি একটি স্বপ্ন। আমরা চাই, দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষগুলো যেন নিজেদের পায়ে দাঁড়াতে পারে। বাইশগাঁওয়ের এই প্রজেক্ট তার বাস্তব দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় অন্যান্য প্রতিষ্ঠানের অনুপস্থিতির মধ্যেও আস-সুন্নাহ ফাউন্ডেশন মনোহরগঞ্জের দুর্গত এলাকায় এক থেকে দেড় মাসব্যাপী ধারাবাহিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। বর্তমানে পুনর্বাসন প্রকল্পের আওতায় ৩০ থেকে ৪০টিরও বেশি ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে।

উপস্থিত সবাইকে ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করতে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ