শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

দ্বিতীয় দিনের মতো মাদানী মজলিস বাংলাদেশ-এর ইফতার বিতরণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজান মাস উপলক্ষে মাদানী মজলিস বাংলাদেশ-এর উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চলছে। শায়খ মুফতী হাফীজুদ্দীন দা. বা. -এর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এরই  ধারাবাহিকতায় ১৭ মার্চ, সোমবার, রাজধানীর বিভিন্ন স্থানে চলাচলকারী রোজাদার শ্রমিক, যাত্রী ও পথচারীদের মাঝে দ্বিতীয় দিনের মতো  ইফতার বিতরণ করা হয়। এর আগে ১৬ মার্চ, রবিবার, প্রথম দিনের মতো  মালিবাগ শহীদি মসজিদ এবং রামপুরা ওয়াপদা রোড এলাকায় প্রায় চার শতাধিক ইফতার প্যাকেট বিতরণ করা হয়।

ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মাদানী মজলিস বাংলাদেশ-এর দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, যার মধ্যে ছিলেন মাওলানা নাজমুল হাসান, মাওলানা হানযালা, মাওলানা জামীল ইকবাল, মাওলানা যায়েদ আব্দুল্লাহ, দ্বীনি ভাই জনাব আব্দুল্লাহ রাজিব, জনাব নাহিদুল ইসলাম এবং ক্ষুদে স্বেচ্ছাসেবক হাফেজ মিকদাদ বিন হাফীজুদ্দীন।

শায়খ মুফতী হাফীজুদ্দীন দা. বা. জানিয়েছেন, এই উদ্যোগ সাময়িক নয় বরং সমাজে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব তৈরি করতে এটি ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি এ বিষয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ