শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’

দ্বীনিয়াতের কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষের দ্বীনি শিক্ষা কোর্স ‘দ্বীনিয়াত’ এর কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ৬ দিনব্যাপী ৮০ তম এ প্রশিক্ষণ কোর্স ফেনী জামেয়া রশীদিয়ায় শুরু হয়েছে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

এছাড়া, ৮১তম ব্যাচ শুরু হবে ১২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ, ঢাকা হেড অফিসে। চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। কোর্সের মেয়াদ ৬ দিন।

৮২তম ব্যাচ শুরু হবে ২০ ফেব্রুয়ারি মারকাজুল কুরআন, দিনাজপুরে। চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। কোর্সের মেয়াদ ৫ দিন।

৮৩তম ব্যাচ শুরু হবে ২৫ থেকে কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ, ঢাকা হেড অফিসে। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। কোর্সের মেয়াদ ৫ দিন।

কোর্সে প্রধানত ৭টি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হবে। তাহলো, দ্বীনিয়াত মক্তবের নিজাম (ব্যবস্থাপনা), দ্বীনিয়াত মক্তবের নিসাব (পাঠ্যক্রম), দ্বীনিয়াত মক্তবের তরিকায়ে তালিম (শিক্ষাদান পদ্ধতি), দ্বীনিয়াত মক্তবের নেগরানি (পরিদর্শন), শিশু মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা, আদর্শ শিক্ষকের গুণাবলী ও পাঠদান কৌশল, ইসলামিক স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা পদ্ধতি।

প্রশিক্ষণের বিষয় সমূহ :  

১. শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ১০টি Power point Presentation.

২. দ্বীনিয়াত সিলেবাসের নেযাম।

৩. দ্বীনিয়াত নেসাব।

৪. দ্বীনিয়াত সিলেবাসের পাঠদান পদ্ধতি।

৫. দ্বীনিয়াত সেন্টার নেগরানী।

৬. Child Psychology (শিশু মনোবিজ্ঞান)

৭. আদর্শ শিক্ষকের গুণাবলি।

৮. ইসলামিক স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা পদ্ধতি।

৯ ছাত্রদের বয়সভেদে পাঠদান পদ্ধতি। ব্যক্তিগঠন ও আত্মোন্নয়ন

প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে দ্বীনিয়াত বাংলাদেশের প্রধান মুফতি মুহাম্মদ সালমান বলেন, ‘আমাদের দেশসহ সারা বিশ্বের বিপুল সংখ্যক মুসলিম শিশু দীনি শিক্ষা থেকে বঞ্চিত। তারা যেনো সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্যই দ্বীনিয়াত।

যারা আমাদের এ প্রশিক্ষণ করবেন তারা ‘দ্বীনিয়াত’ মক্তবে পাঠদান ও তা পরিচালনার যোগ্যতা অর্জন করবেন।’

যারা দ্বীনিয়াতের শিক্ষক হতে চান না; কিন্তু অন্যত্র শিক্ষকতা করতে চান তারাও এ কোর্স থেকে বিপুলভাবে উপকৃত হতে পারবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

মুফতি মুহাম্মদ সালমানের মতে দ্বীনিয়াত মুয়াল্লিম প্রশিক্ষণে মৌলিকভাবে দ্বীনিয়াতের সিলেবাস ও পাঠদান পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়া হলেও এমন অনেক বিষয় এখানে শেখানো হয় যা যে কোনো শিক্ষকের জন্য প্রয়োজন।

যেমন, শিশু মনোবিজ্ঞান। শিশুকে উপযুক্ত শিক্ষাপ্রদানে, পাঠদানে মনোযোগী করতে এবং লেখাপড়াকে তার কাছে আনন্দময় করতে এ বিষয়টি সবার জানা প্রয়োজন।

রেজিস্ট্রেশনের জন্য  +8801852-074737, +8801779-274845, +8801556-100200 এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে আহ্বান করা হয়েছে। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ