শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’

নরসিংদীতে শিক্ষার আলো ছড়াচ্ছে আল মানার ইন্টারন্যাশনাল মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নরসিংদীতে শিক্ষার আলো ছড়াচ্ছে আল মানার ইন্টারন্যাশনাল মাদরাসা। মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক মানের হাফেজ গড়ার পাশাপাশি যুগোপযোগী সিলেবাসে শিক্ষার্থীদের চারিত্রিক ও আদর্শিক শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

নরসিংদী জেলার চিনিশপুর, (জেলখানার মোড় সংলগ্ন) তিতাস গ্যাস অফিস রোডে অবস্থিত এ মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসাবে রয়েছেন মুফতি আবু তালহা।

তিনি আওয়ার ইসলামকে বলেন, আলহামদুলিল্লাহ! আল্লাহর সন্তুষ্টি কামনার্থে দ্বীনি সেবা দিয়ে যাচ্ছি নরসিংদী জেলায়। দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার আলো পৌঁছে দিচ্ছি শিক্ষার্থীদের মনে।

মাদরাসায় রয়েছে বালক ও বালিকা নামে দুইটি শাখা।

বালক শাখায় রয়েছে:

  • ৩ বছর মেয়াদী আন্তর্জাতিক মানসম্পন্ন হিফজ বিভাগ।
  • আদর্শ নূরানী ও নাযেরা বিভাগ
  • মাদানী নেছাব

বালিকা শাখায় রয়েছে:

  • আদর্শ নূরানী ও নাযেরা বিভাগ
  • মহিলা হিফজখানা
  • কিতাব বিভাগ ১ম শ্রেণি থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) পর্যন্ত।

মাদরাসার বৈশিষ্ট্য:

  • মাত্র সাত বছরেই দাওরায়ে হাদীস (মাস্টার্স পর্যন্ত)।
  • এক বছরের মধ্যে আরবী ও ইংরেজী ভাষায় কথোপকথন।
  • সরকারী অলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার সুবর্ণ সুযোগ।

মাদরাসায় ভর্তি ও যে কোনো বিষয় জানতে যোগাযোগ করুন ০১৬২০-১৯৫০৪০ এই নাম্বারে।

ঠিকানা: তিতাস গ্যাস অফিস রোড, (জেলখানার মোড় সংলগ্ন) চিনিশপুর, নরসিংদী।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ