শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’

দিনাজপুরে শীতার্তদের পাশে তাকওয়া ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় ৩ শতাধিক মানুষের মাঝে কম্বলসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করে ফাউন্ডেশনটি।

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান ও সমাজকর্মী মাওলানা গাজী ইয়াকুব, মানবিক আলেম মুফতি মোনাওয়ার হুসাইনসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

মাওলানা গাজী ইয়াকুব বলেন, এবছর আমরা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়  ২ হাজার ৭ শত কম্বলসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। যার কার্যক্রম চলমান। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দিনাজপুরের মানুষের কাছে ভালোবাসা নিয়ে হাজির হয়েছি।

এর আগে, বেশ কয়েকটি জেলায় কম্বল, চাদর, শীতের টুপি, মশারি বিতরণ করার কর্মসূচি গ্রহণ করে ফাউন্ডেশনটি।

উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে না চাইতে পারা গরীব অসহায়ের মাঝে শীতবস্ত্র দিয়ে কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করুন:

প্যাকেজসমূহের মধ্যে রয়েছে:  কম্বল- ৪৮৫ টাকা, মশারী- ২৫০ টাকা, শীতের টুপি ও চাদর- ২৭৫ টাকা।

নগদ: 01920781792, বিকাশ: 01643-784193, বিকাশ: 01670120537।

ব্যাংক একাউন্ট: তাওয়া ফাউন্ডেশন বাংলাদেশ চলতি হিসাব নং-০২১১২২০০০০৮৫২

আল-আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেড, মিরপুর-১, ঢাকা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ