মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


সিরাতুন্নাবী সা. প্রতিযোগিতা অনুষ্ঠিত, বক্তৃতা ও সাধারণ জ্ঞানে পুরস্কার পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত জীবনকে ছাত্রদের মাঝে ছড়িয়ে দিতে রাজধানীর চৌধুরীপাড়ার শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার উদ্যোগে ও সংবাদমাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উৎসব-২০২৪ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শেখ জনুরুদ্দিন রহ. দারুল কুরআন মাদরাসা ও মসজিদ-ই নূরের বিস্তৃত আঙ্গিনায় ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতি, শুক্র ও শনিবার) তিন দিন চলে এ আয়োজন। আয়োজন স্পন্সরে ছিল হাফেজ্জী হুজুর চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ, ভয়েজার এপ্যরলেস লি. ও ইজি ফ্যাশন লি.।