সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

চাকসু নির্বাচনে সাদিক কায়েমের ভাই আয়াজ বিজয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে হল সংসদে বিজয়ী হয়েছেন ঢাবির ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ।

সোহরাওয়ার্দী হল ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য পদে তিনি বিজয়ী হয়েছেন।

আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী হল শাখার প্রকাশনা সম্পাদক। তিনি ওই হলেরই আবাসিক শিক্ষার্থী।

উল্লেখ্য, ডাকসুর ভিপি নির্বাচিত হওয়া সাদিক কায়েমের পরিবার বসবাস করছে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর গ্রামে। তবে তার বাবা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা ছিলেন। বাবা পেশায় কাপড়ের ব্যবসায়ী। ব্যবসার সূত্রে প্রায় ৪০ বছর আগে খাগড়াছড়িতে স্থায়ী হন তিনি। আবু আয়াজ সাদিক কায়েমের একমাত্র ছোট ভাই। এ ছাড়া তাদের আরও তিন বোন রয়েছে।

এদিকে চাকসুতে ভিপি পদে ৭ হাজার ২২১ ভোট পেয়ে বিশাল জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ইব্রাহীম হোসেন রনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন মাত্র ৪ হাজার  ৮৫ ভোট পেয়েছেন। জিএস পদে সাঈদ বিন হাবিব ৭ হাজার ২৯৫ ভোট বিজয়ী হয়েছেন। ছাত্রদলের শাফায়াত পেয়েছেন মাত্র ২ হাজার ৪৩৩ ভোট। এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক ৬ হাজার ৪৩১ এগিয়ে আছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ