দেশের আলিয়া মাদরাসাগুলোতে মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থী না থাকায় আসন্ন দুর্গা পূজাসহ ভিন্ন ধর্মাবলম্বীদের সব ছুটি বাতিল করে মাদরাসা খোলা রাখার দাবি জানিয়েছেন মাদরাসার শিক্ষক-ছাত্র এবং অভিভাবকরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
বক্তারা বলেন, আমরা অন্য ধর্মীয় অনুষ্ঠানের প্রতি কোনো অসম্মান না করে বলতে চাই— তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে এবং ছুটি ভোগ করবে এটাই স্বাভাবিক। এটা তাদের মৌলিক অধিকার। কিন্তু মাদরাসা শিক্ষাব্যবস্থায় যেহেতু কোনো ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী নেই, সেক্ষেত্রে এই সংক্রান্ত ছুটি মাদরাসার জন্য অযৌক্তিক। যদি কোনো আলিয়াা মাদরাসায় ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষক থাকে তবে তিনি তার ধর্মীয় ছুটি ভোগ করতেই পারেà