শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার পর সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।

ফল ঘোষণার শুরুতে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রীতিলতা হলের রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ফল প্রকাশ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান, সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম, সদস্য লুৎফুল এলাহীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

এর আগে দুপুর আড়াইটার দিকে ভোট গণনা শেষ হওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর থেকে গণনা শুরু হয়। গণনা টানা শুক্রবার বিকেল পর্যন্ত চলে। পরে কমিশনের বৈঠকে সাময়িক স্থগিতের পর শুক্রবার সন্ধ্যায় পুনরায় গণনা শুরু হয়। যদিও শুক্রবার রাতেই ফল ঘোষণার কথা ছিল, শেষ পর্যন্ত তা দুই দফায় সময় বাড়িয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত গড়ায়।

মোট ১১ হাজার ৭৪৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন প্রায় ৬৮ শতাংশ। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন।

এবার জাকসুর ২৫টি পদের বিপরীতে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মোট ৮টি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র সমর্থিত প্যানেল। ২১টি কেন্দ্রের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ