মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ডাকসু নির্বাচন : ভোট দিতে শিক্ষার্থীদের কল দিচ্ছেন স্থানীয় রাজনৈতিক নেতারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে একটি সুনির্দিষ্ট প্যানেলকে ভোট দিতে শিক্ষার্থীদের স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কল দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে এই বিষয়ে লেখেন বিশ্ববিদ্যালয়ের একটি হলের এক প্রার্থী।

পোস্টে তিনি লেখেন, ‘আজ সকালে আমার ফোনে একটা কল আসে। স্থানীয় ... একজন নেতা আমাকে কল দেন এবং ... যেন ভোট দিই এটার জন্য প্রেশারাইজ করেন এবং বলেন, আমাদের উপজেলার ঢাবির সব পোলাপানের সাথে ৯ তারিখের আগে দেখা করবেন, যেন ... প্যানেলকেই আমরা ভোট দিই।’

তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী কাকে ভোট দেবে না দেবে, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনারা সর্বোচ্চ অনুরোধ করতে পারেন কিন্তু ... প্যানেলকেই ভোট দিতে হবে, এ সিদ্ধান্ত আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিতে পারেন না, এ এখতিয়ার কি আদৌও আপনার আছে?’

এই অভিযোগের প্রেক্ষিতে ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, ‘এ ধরনের ফোনকল বিব্রতকর। নাম-নম্বর দিন। আমি আপনার এ ঘটনাটি দেখলাম।

আমি সারা বাংলাদেশে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব‍্যাপারে নিরুৎসাহিত করার চেষ্টা করছি।’

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ