মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ প্রকাশিত হয়েছে বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে ফরহাদ জানান, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। বিশেষভাবে হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ ফুটে উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজন ব্যক্তি এই ঘটনায় জড়িত ছিলেন। ইতোমধ্যে হামলাকারীদের ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে।

ফরহাদ বলেন, “যেহেতু স্পষ্ট ফুটেজ রয়েছে এবং এলাকাটি সিসিটিভির আওতাধীন, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনের উদাসীনতা ও পক্ষপাতদুষ্ট মনোভাব শিক্ষার্থীদের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রতি সংশয় সৃষ্টি করবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ