মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কামিল পরীক্ষা শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত মাদরাসাসমূহে এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৩ আজ রোববার (২৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলবে।

সারাদেশের মোট ৪৯টি কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে পাঁচটি বিষয়ে এক বছর মেয়াদী (মাস্টার্স) পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার বিষয়গুলো হলো

আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ,আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়েরর পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বলেন, ‘পরীক্ষা কেন্দ্রের উপযুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা চেষ্টা করছি, সঠিক সময়ে পরীক্ষা শুরু ও শেষ করতে, যাতে নতুন করে কোনো ধরনের সেশনজট সৃষ্টি না হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ