ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অভ্যুত্থানবিরোধী ভূমিকা চিহ্নিতকরণ কমিটির প্রতিবেদনে ১৯ জন শিক্ষক, ১১ জন কর্মকর্তা-কর্মচারী এবং ৩১ জন শিক্ষার্থীর নাম উঠে এসেছে। বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
এর মধ্যে রোববার (১৭ আগস্ট) কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না—এ মর্মে ১৯ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
