মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

১১ ও ১২ ডিসেম্বরে তাফসিরুল কুরআন, ফেরাকে বাতেলা কর্মশালা ও ফুজালা সম্মেলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল, ফেরাকে বাতেলা বিষয়ক কর্মশালা ও ফুজালা পুনর্মিলনী।

আগামী ১১ ও ১২ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে দিনব্যাপী ও শুক্রবার বাদ আসর হতে—মাদরাসার ময়দানে এই মহতি আয়োজন চলবে। 

তাফসিরুল কুরআন মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন—বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, মুনাযিরে যামান মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং খ্যতিমান ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। 

শেখ জনূরুদ্দিন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসার এই মহতি আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন মাদরাসার মুতাওয়াল্লি ইমাদুদ্দীন নোমান ও মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী। তারা উক্ত অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে সবার দোয়া চেয়েছেন। 

মাওলানা মাহফুজুল হক কাসেমী বলেন, আমরা সচেতন ও দায়িত্বশীল আলেমদের জন্য ফেরাকে বাতেলা বিষয়ক কর্মশালার আয়োজন করেছি। 

ফেরাকে বাতেলা বিষয়ক কর্মশালা ও ফুজালা পুনর্মিলনী আলোচনায় অংশ নেবেন—মসজিদুল আকবর কমপ্লেক্সের প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি দেলোয়ার হুসাইন, মাওলানা জাফর আহমাদ (ঢালকানগর), মাওলানা যাকারিয়া আব্দুল্লাহ, মুফতী শাহেদ রহমানী, মুফতী শফী কাসেমী ও মাওলানা যুবায়ের হুসাইন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মসজিদ-ই নূর ও শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার মুতাওয়াল্লি মুহাম্মাদ ইমামুদ্দীন নোমান। এ প্রসঙ্গে তিনি বলেন, এলাকার মানুষজন তাফসিরুল কুরআন মাহফিলের অপেক্ষায় থাকে। মনভরে বয়ান শোনে। এবারের আয়োজন আমাদের হৃদয়কে আরও শাণিত করবে। আলোকিত করবে। ইনশাআল্লাহ। 

সার্বিক যোগাযোগ : নায়েবে মুহতামিম মাওলানা খুরশিদ আলম কাসেমী- ০১৭১৬১১৭৪১৩; নাজেমে তালিমাত মাওলানা মুসলিম উদ্দিন- ০১৮১৯১৪৪৬৮১।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ