রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

ভোলায় দাখিল পরীক্ষায় সেরা তা'মীরুল উম্মাহ মাদ্রাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত তা'মীরুল উম্মাহ মাদ্রাসা ২০২৫ সালের দাখিল পরীক্ষায় আবারও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এবার এই প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ২৫ জন জিপিএ-৫.০০ (A+) এবং ১০ জন A গ্রেড অর্জন করেছে। বিজ্ঞান বিভাগে ১৯ জন ও সাধারণ বিভাগে ৬ জন জিপিএ ৫.০০ পেয়েছে। অন্য শিক্ষার্থীরা এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

এমন অসাধারণ ফলাফলের মধ্য দিয়ে তারা আবারো ভোলা জেলার শীর্ষ মাদ্রাসা হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করল। মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। 

মাদ্রাসার অধ্যক্ষ এক বিবৃতিতে বলেন, “এই ফল আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য দোয়া প্রার্থনা করি।”

এমন ধারাবাহিকতা বজায় থাকলে তা'মীরুল উম্মাহ মাদ্রাসা ভবিষ্যতে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাতারে স্থান করে নেবে বলে জানান অভিভাবকরা।

আইএউচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ