রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

দেশসেরা ঝালকাঠি এনএস কামিল মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা দেশসেরা হয়েছে। এ মাদরাসা থেকে ৪২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ২২৭ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও শতভাগ পাসের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশের পর মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান, এ বছর দাখিল পরীক্ষায় ৪২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করে। জিপিএ-৫ প্রাপ্তিতে মাদ্রাসাটি শতকরা ৫৪ ভাগে এবং পাশের হার ৯৯ দশমিক ৭৭ শতাংশ।

তিনি জানান, দারুন্নাজাত আলিয়া মাদরাসা থেকে পাশের হার ৯৬ শতাংশ এবং তামিরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে ৯৭ শতাংশ উত্তীর্ণ হয়েছে। গড় হিসেবে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ অবস্থানে থেকে দেশ সেরা গৌরব অর্জন করেছে।

এদিকে এসএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২২ থেকে অংশ নিয়ে ২১২ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে ৫৪ জন জিপিএ-৫ এবং সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জনে পরীক্ষায় অংশ নিয়ে ২১২ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন। এছাড়াও শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থী ৩৮ জনে উত্তীর্ণ হয়েছে ৩২ জন এবং জিপিও ৫ পেয়েছে ২ জনে।

কুতুবনগর আলিম মাদরাসা থেকে ৩৮ জন অংশগ্রহণ করে ৩৪ জন উত্তীর্ণ হয়েছে, জিপিএ ৫ পেয়েছে ২ জন। উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২৪ জন অংশগ্রহণ করে ৮১ জন উত্তীর্ণ হয়েছে। কেউ জিপিএ ৫ অর্জন করতে পারেনি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ