রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

বিশ্বে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় ইসলামের বিধান অনুসরণ গুরুত্বপূর্ণ: ঢাবি ভিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, বৈশ্বিক শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের বিধি-বিধান অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার (৭ জুলাই) ঢাবির আর. সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘ইসলামিক সাইকোলজি’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহর সভাপতিত্বে আরও বক্তৃতা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক চিন্তাবিদ ও গবেষক এবং অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. গোলাম হোসেইন রসূল, অনারারি অধ্যাপক ড. মুহা. আব্দুল বাকী, মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মঞ্জুরুল হক, সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান এবং বিশিষ্ট গবেষক জিয়াউল হক।

ঢাবি ভিসি বলেন, ইসলামি জ্ঞান অর্জন ও অন্বেষণ করা জরুরি। তিনি জ্ঞানগর্ভ বক্তৃতার জন্য অস্ট্রেলিয়ার অধ্যাপককে ধন্যবাদ জানান। এই বক্তৃতা থেকে শিক্ষার্থীরা ইসলামের মৌলিক জ্ঞান সম্পর্কে আরও জানতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এধরনের আয়োজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিন্তাবিদ ও গবেষকবৃন্দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে ভূমিকা রাখবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ