রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি ও দস্তার-এ-ফজিলত ২১ ও ২২ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ যায়েদ খান

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি ও দস্তার-এ-ফজিলত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ ও ২২ নভেম্বর। রাজধানীর ধূপখোলা মাঠে এ সম্মেলনের অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আজ ৬ জুলাই জামিয়ায় অনুষ্ঠিত হয় ফুযালা সম্মেলন। মূল অনুষ্ঠানকে সামনে রেখেই ফুযালাদের নিয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে ঘোষণা করা হয়, আসন্ন ৭০ বছর পূর্তি ও দস্তার-এ-ফজিলত সম্মেলনের সম্ভাব্য নাম হবে “তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ”।

সম্মেলন সফল করার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করবেন জামিয়ার ফুযালা ও আবনায়ে জামিয়া। এর জন্য দুটি ফান্ড চালু করা হবে:

১. নিবন্ধন ফি ফান্ড — ২০০০ টাকা
২. সালওয়ারি ফান্ড

সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে প্রতিষ্ঠাকাল থেকে ১৪৩২ হিজরি (২০১২ ঈ) পর্যন্ত প্রতি বছরের ৩ জন এবং ১৪৩৩ হিজরি (২০১৩ ঈ.) থেকে বর্তমান সাল পর্যন্ত প্রতি বছরের ৫ জন করে প্রতিনিধি রয়েছেন। কেন্দ্রীয় কমিটির অধীনে জেলা ভিত্তিক এবং সালওয়ারি বিভাগীয় কমিটিও গঠন করা হবে।

সম্মেলন বাস্তবায়ন কমিটিতে রয়েছেন:

প্রধান: মুফতি ইউনুস 
সহযোগী: মুফতি ইমামুদ্দীন 
সদস্য সচিব: প্রখ্যাত ওয়ায়েজ মুফতি হাসান জামিল 
সহযোগী: শাইখ মুজিবুর রহমান 
সহযোগী: মাওলানা আবু জাফর 
সমন্বয়ক: মুফতি মানযুর হাসান যুবায়ের 

সম্মেলনে পাকিস্তান, ভারত, সৌদি আরব ও মিশর থেকে প্রায় দশজন শায়খকে আমন্ত্রণ জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

প্রায় ২০ হাজার আবনায়ে জামিয়া এতে উপস্থিত থাকার প্রত্যাশা করা হচ্ছে। আয়োজকরা সবাইকে সম্মেলন সফল করার জন্য আন্তরিক দোয়া ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

আবনায়ে ফরিদাবাদ ২০২৪

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ