রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে স্বরচিত কবিতা পাঠের আসর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগারে স্বরচিত কবিতা পাঠের চতুর্থ আসর অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জুলাই ২০২৫ খ্রি. শুক্রবার বাদ আসর শহরের আনন্দধাম মহল্লায় অবস্থিত নিমগ্ন পাঠাগার কক্ষে এ আসর অনুষ্ঠিত হয়।  আসরে পঠিত নিয়ে একটি ভাঁজপত্র প্রকাশিত হয়। ভাঁজপত্রে রাশেদ কিরণ, তামিম হোসেন ডালিম, খন্দকার লুৎফর রহমান রনু, খন্দকার সোহেল রানা, নাদিউজ্জামান রিজভী, খোঃ আসাদুজ্জামান, মাহমুদুল্লাহ আল মুসাফির, মাহফুজ হোসেন, শুয়াইব হোসেন টিনু, তাওহিদ খান, মাহমুদুল হাসান, আবু শুয়াইব শিমুল, সুমাইয়া তাবাসসুম ও নিশাত সালসাবিলের কবিতা প্রকাশিত হয়।

কবিতা পাঠিয়ে যারা আসরে উপস্থিত হতে পারেননি তাদের কবিতা পাঠ করেন শারজিল হাসান, সালাউদ্দিন, তামজিদ হাসান আবির, মুহাম্মাদ আব্দুল্লাহ, আহমাদ কাজল, সোহেল রানা ও মুন্না আল মাহদী। আসরটি মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহর কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয়।

কবিতা পাঠ শেষে অনুভূতি ব্যক্ত করেন মুফতি মাহদি হাসান, ডালিম হোসেন, সিদ্দিক হোসেন, শামছুল আলম, ইয়ামিন হোসেন, মুরসালিন ফরজ, মিজানুর রহমান, মো: কুরবান আলী মেয়র ও মুহাম্মদ মাহফুজ। আসরে আরও উপস্থিত ছিলেন মো: নাফিজ উদ্দিন, ইয়াসিন আলী, মুহাম্মদ নাসিম ও সাওফিয়া মাহমুদা।

 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজল আহমেদ এবং সবশেষে ভাঁজপত্রে প্রকাশিত ও আসরে পঠিত কবিতার ওপর সামগ্রিক মূল্যায়ন পেশ করেন ভাঁজপত্রের সম্পাদক ইমদাদুল হক।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ